News71.com
 International
 24 May 21, 06:14 PM
 320           
 0
 24 May 21, 06:14 PM

ভারতে করোনায় মানুষের মৃত্যু তিন লাখ ছাড়াল।।

ভারতে করোনায় মানুষের মৃত্যু তিন লাখ ছাড়াল।।

আন্তর্জাতিক ডেস্কঃ সারাবিশ্বে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছে তিন লাখ তিন হাজার ৭৫১ জন। 

 

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৩৭ লাখ ২৮ হাজার ১১ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ২৭ লাখ ২০ হাজার ৬৮৫ জন। দেশটিতে করোনায় মারা যাওয়ার হার এক শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং মারা গেছে চার হাজার ৪৫৫ জন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন