News71.com
 International
 26 May 21, 03:57 PM
 455           
 0
 26 May 21, 03:57 PM

পানির তলায় কলকাতার দিঘা শহর।।

পানির তলায় কলকাতার দিঘা শহর।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাসছে কলকাতার দিঘা। ইয়াসের প্রভাবে হলদিয়ার হলদি নদীর পানি গ্রামে ঢুকতে শুরু করেছে। শুরু হয়েছে জলোচ্ছ্বাস। প্লাবিত হয়েছে দিঘা শহর। সকাল নটা পনেরো নাগাদ ওড়িশার বালেশ্বর ও ধামড়ার  মধ্যে উপকূলে আছড়ে পড়েছে ইয়াস। পানি ঢুকতে শুরু করেছে দিঘার মূল রাস্তায়। ভেসে গেছে রাস্তা ঘাট, পানিতে ভাসছে গাড়ি। আতঙ্কে বাড়ি ছাড়ছেন সেখানকার অনেক বাসিন্দা। দীঘায় ওয়াচ টাওয়ার ছাপিয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। দিঘার বাজার এলাকা ৫ থেকে ৬ ফুট পানির নিচে চলে গিয়েছে।

 

মঙ্গলবার রাত থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বেড়ে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বেড়েছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ ৯টি ফ্লাইওভার। দিঘার উপকূল এলাকার বাসিন্দাদের অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনা নামানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন