News71.com
 International
 26 May 21, 07:05 PM
 315           
 0
 26 May 21, 07:05 PM

টাইট জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম।।

টাইট জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা টাইট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে টাইট জিন্স পরতে পারবেন না। তাছাড়া প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া। পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্টেও। কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তুলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন