News71.com
 International
 27 May 21, 01:10 PM
 342           
 0
 27 May 21, 01:10 PM

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন বাইডেন।।

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন বাইডেন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের উৎস কোথায়, সেটি তদন্ত করে দেখার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করার জন্য বলেছেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। ২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখেরও বেশি মানুষ । 

 

এর আগে করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, আমেরিকার গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। বিবৃতিতে বাইডেন বলেছেন, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরনের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র সমমনা দেশগুলোর সঙ্গে একত্রিত হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন