News71.com
 International
 27 May 21, 01:11 PM
 418           
 0
 27 May 21, 01:11 PM

বিশ্বে করোনায় মানুষের মৃতের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালো।।

বিশ্বে করোনায় মানুষের মৃতের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালো।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৫ লাখ ১১ হাজার ৭শ ৩৫ জনে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। চলামান মহামারিতে মোট মৃত্যুর হিসাবে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। এ সংক্রমণ শুরুর পর থেকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬ লাখ ৬ হাজার ১শ ৬৬ জন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ব্রাজিল ও ভারত। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছে মোট ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ জন এবং ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জন করোনা রোগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন