News71.com
 International
 27 May 21, 10:48 PM
 316           
 0
 27 May 21, 10:48 PM

ভারতের মধ্য প্রদেশে লকডাউনের বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা।।

ভারতের মধ্য প্রদেশে লকডাউনের বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি আদালত লকডাউন উপেক্ষা করে বিয়ে করায় ১৩০টি বিয়েকে অবৈধ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের মধ্যপ্রদেশে লকডাউনের সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। তবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজ্যজুড়ে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জেলা প্রশাসকদের বিয়ের সনদপত্র না দিতে আদেশ দেওয়া হয়েছে। মহামারি পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণার পরে সমস্ত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিল সে রাজ্যের সরকার। ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন