News71.com
 International
 28 May 21, 11:46 AM
 274           
 0
 28 May 21, 11:46 AM

সিরিয়ায় ফের ক্ষমতায় আসছেন বাশার আল আসাদ।।

সিরিয়ায় ফের ক্ষমতায় আসছেন বাশার আল আসাদ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখনো নির্বাচনী ফলাফল হাতে আসেনি। তবে সমীকরণ বলছে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন। দেশটিতে ২০১১ সাল থেকে গণবিক্ষোভ শুরু হয়। প্রায় ১০ বছর ধরে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এর মধ্যেও দ্বিতীয়বারের মতো সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

দশকজুড়ে চলা এ গৃহযুদ্ধে তিন লাখ ৮৮ হাজারের বেশি মানুষ নিহত হন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যারা ছিলেন, পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জই নেই। সে কারণেই ধারণা করা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ‘প্রহসনের’ এ নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আসাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন