News71.com
 International
 28 May 21, 11:50 AM
 318           
 0
 28 May 21, 11:50 AM

আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর ক্ষমতা দখল।।

আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর ক্ষমতা দখল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতা দখলে নিয়ে পূর্ব আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।বৃহস্পতিবার (২৭ মে) একটি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে গভীর সংকট সমাধানে তাদের মুক্তি দেয়া হয়েছে। মন্ত্রিসভায় রদবদল এবং দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে গত সোমবার (২৪ মে) আটক করেছিল দেশটির সেনা সদস্যরা। 

 

ওই আটক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটা। পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়।স্থানীয় সময় বুধবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়,  অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে পদত্যাগ করেছেন। গত ৯ মাসের মধ্যে মালিতে দ্বিতীয়বারের মতো সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন