News71.com
 International
 29 May 21, 02:25 PM
 300           
 0
 29 May 21, 02:25 PM

বিশ্বে করোনা টিকা নিয়ে জটিলতা।।

বিশ্বে করোনা টিকা নিয়ে জটিলতা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের তৈরি কভিড-১৯ টিকা না নিলে বিদেশিরা চীনে ঢুকতে পারছেন না। বাংলাদেশ গত মঙ্গলবার চীনের টিকা সিনোফার্ম প্রয়োগ শুরু করেছে। চীনে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে অগ্রাধিকারভিত্তিতে চীনা টিকা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীরা। চীনের সিনোফার্ম টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলেও এখনো স্বীকৃতি দেয়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭টি দেশ যে রূপরেখা তৈরি করেছে তাতে তাদের অনুমোদিত টিকা নেওয়া ছাড়া বিদেশিদের এসব দেশে ঢোকার সুযোগ থাকছে না। জটিলতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও। 

 

যুক্তরাষ্ট্রের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাসের দিকে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে। সেখানে টিকা নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। আর সেই টিকাও হতে হবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত টিকা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এফডিএ এ পর্যন্ত তিনটি কভিড টিকার জরুরি প্রয়োগ অনুমোদন দিয়েছে। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জেনসেন। আশাব্যঞ্জক ফল দেখানোর পরও প্রতিবেশী ভারতের টিকা ‘কোভ্যাক্সিন’ এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। তবে ভারতে ওই টিকার প্রয়োগ চলছে। এমন প্রেক্ষাপটে কোভ্যাক্সিনের ডোজ নেওয়া ব্যক্তিদের ইইউ ও যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোভ্যাক্সিনের টিকার দ্রুত অনুমোদন পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন