News71.com
 International
 29 May 21, 02:29 PM
 695           
 0
 29 May 21, 02:29 PM

এভারেস্ট জয় করে হংকংয়ের নারীর বিশ্বরেকর্ড।।

এভারেস্ট জয় করে হংকংয়ের নারীর বিশ্বরেকর্ড।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২৬ ঘণ্টার কিছু কম সময়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠে বিশ্বরেকর্ড গড়লেন হংকংয়ের এক নারী। ৪৪ বছর বয়সী এই নারী পেশায় শিক্ষিকা। নেপালভিত্তিক হিমালয়ান টাইমসসহ বিশ্বের সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। এভারেস্ট বেসক্যাম্পের সমন্বয়ক জ্ঞানেন্দ্র শেষ্ঠ জানান, সাং হিন হাং নামে ওই নারী শনিবার দুপুর ১টা ২০ মিনিটে শুরু করে রোববার বিকেল ৩টা ১০ মিনিটে সামিট সম্পন্ন করেন। সামিট করতে তার সময় লেগেছে ২৫ ঘণ্টা ৫০ মিনিট। এই সামিটের মাধ্যমে তিনি একজন নারী হিসেবে দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন। সাং হিন হাং এর আগে এই রেকর্ডটি ছিল নেপালি নারী পর্বতারোহী পুঞ্জ ঝাংমু লামার। ২০১৮ সালে তিনি সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা, ৬ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন