
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতে থমকে দাঁড়ানো আমেরিকাকে সচল করার অভিপ্রায়ে প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৮ মে) ছয় ট্রিলিয়ন ডলার বাজেটের প্রস্তাব উপস্থাপন করেছেন। বাজেট প্রস্তাবে খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আর্থিক স্বাচ্ছন্দ ফিরিয়ে দিতে বিত্তশালীদের ট্যাক্স বাড়ানোর প্রস্তাব রয়েছে। এটি কংগ্রেসের অনুমোদন পেলে ৩.৬ ট্রিলিয়ন ডলার ট্যাক্স খাতে আয় করা সম্ভব হবে বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। প্রস্তাবিত এ বাজেটে গত বছরের চেয়ে বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ কিছুটা কমানো হয়েছে।