
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাপিসা প্রদেশের তাগাব জেলায় একটি বিয়ের আসরে মর্টার হামলা হয়েছে। এতে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তালেবান এবং সরকারি বাহিনী পরস্পরকে দোষারোপ করছে।
ঘটনাস্থলের কাছাকাছিই আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিল। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র শায়েক শোরেশ এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, এই মর্টার তারা ফায়ার করেননি। সরকারি বাহিনী এটি ফায়ার করেছিল। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে।