News71.com
 International
 31 May 21, 01:50 PM
 381           
 0
 31 May 21, 01:50 PM

প্লেগ আতঙ্কে ভারত থেকে ইঁদুর মারা বিষ কিনছে অস্ট্রেলিয়া।।

প্লেগ আতঙ্কে ভারত থেকে ইঁদুর মারা বিষ কিনছে অস্ট্রেলিয়া।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। জমির ফসল নষ্ট তো করছেই, বাড়িতেও ঘুরে বেড়াচ্ছে অংসখ্য ইঁদুর। ফলে সে দেশে প্লেগ রোগ ছড়ানোর ভয় দেখা দিয়েছে। নিউ সাউথ ওয়েলসসহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কার্যত সঙ্কটে জনজীবন। 

 

সঙ্কট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, একে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছে সরকার। অবশেষে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ভারত থেকে নিষিদ্ধ বিষ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ভারত থেকে ‘ব্রোমাডিয়োলোন’ নামক বিষ পাঁচ হাজার লিটার আমদানি করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় এই বিষ নিষিদ্ধ হলেও নিরুপায় হয়ে তা কেনার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী অ্যাডাম মার্শাল বলেছেন, ইঁদুরের উপদ্রবে রাজ্যের কৃষিপ্রধান অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক সঙ্কট দেখা দিয়েছে। আগামী বসন্তের আগে এই উপদ্রব কমার লক্ষণ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন