News71.com
 International
 31 May 21, 01:56 PM
 385           
 0
 31 May 21, 01:56 PM

মিসরীয় গোয়েন্দাপ্রধান ফিলিস্তিনে।। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে

মিসরীয় গোয়েন্দাপ্রধান ফিলিস্তিনে।। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরে গেছেন। একই সময় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আসখেনাজি মিসরে আসেন। আরবনিউজ ও আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে। রোববার (৩০ মে) এক ফিলিস্তিনি মন্ত্রী বলেন, ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস।

 

এর আগে মিসরের মধ্যস্থতায় গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। ১০ মে থেকে ইসরায়েলি হামলায় ২৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৯টি শিশু। এতে এক হাজার ৯০০ ফিলিস্তিনি আহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এগারো দিনের যুদ্ধ শেষে ২১ মে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন