News71.com
 International
 01 Jun 21, 02:40 PM
 348           
 0
 01 Jun 21, 02:40 PM

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত আট।।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত আট।।



আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ বেলুচিস্তানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, আজ মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কুয়েত্তা ও তুরবাত শহরের কাছাকাছি জায়গায় হামলার ঘটনা দুটি ঘটেছে। আজ সকালে সে দেশের সেনাবাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত্তার পাশের একটি চেকপোস্টে প্রথম হামলার ঘটনাটি ঘটে। একজন বন্দুকধারী সেখানে গুলি চালান। চারজন হামলাকারী এবং চারজন সেনা নিহত হয়েছে। জানা গেছে, সাতজন হামলাকারী ও ছয়জন সেনা আহত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন