News71.com
 International
 02 Jun 21, 01:37 PM
 491           
 0
 02 Jun 21, 01:37 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু।।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি ধুঁকতে থাকা দেশ ভারতে দ্বিতীয় ঢেউয়ে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইএমএ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। এখানে ১০৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া বিহারে ৯৬ জন, উত্তরপ্রদেশ ৬৭, রাজস্থানে ৪৩ ও ঝাড়খণ্ডে ৩৯ মারা গেছেন। বাকি চিকিৎসকরা দেশটির অন্যান্য প্রবেশগুলোর। দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলে সংস্থাটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন