
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। তিনটি বোমা হামলার মধ্যে অন্তত দুটি আদিবাসীগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের লক্ষ্য করে চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।