News71.com
 International
 02 Jun 21, 07:04 PM
 333           
 0
 02 Jun 21, 07:04 PM

ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট আইজাক হারজগ।।

ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট আইজাক হারজগ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আইজাক হারজগ। তিনি ইহুদি সংগঠন জুইশ এজেন্সির চেয়ারম্যান। দেশটির পার্লামেন্ট নেসেট প্লেনিয়ামে এক গোপন ব্যালট ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। এমনটাই বলছে জেরুজালেম পোস্ট।

 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আইজাক হারজগ প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ভোটের মধ্যে ৮৭ ভোট পেয়েছেন। আর প্রেসিডেন্ট প্রার্থী মিরিয়াম পিরেটজ পেয়েছেন ২৭ ভোট। আগামী ৯ জুলাই আইজাক হারজগ ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর আইজাক হারজগ বলেন,‘আমি হবো সকলের প্রেসিডেন্ট।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন