News71.com
 International
 03 Jun 21, 05:25 PM
 285           
 0
 03 Jun 21, 05:25 PM

বিশ্বে করোনায় মানুষের মৃত্যু ৩৭ লাখ ছাড়াল।।

বিশ্বে করোনায় মানুষের মৃত্যু ৩৭ লাখ ছাড়াল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন এবং মারা গেছে ৩৭ লাখ ছয় হাজার ২৯৯ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯০ হাজার ৭২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন