News71.com
 International
 03 Jun 21, 05:34 PM
 358           
 0
 03 Jun 21, 05:34 PM

চীনে এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত।।

চীনে এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ৪১ বছর বয়সী এক ব্যক্তি বার্ড ফ্লুর এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানবদেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটিই প্রথম। এই ব্যক্তি কিভাবে সংক্রমিত হলেন, কর্মকর্তারা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি। তবে H10N3 ধরনের বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধারণা করা হচ্ছে।

 

গত সপ্তাহে জিংশু প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির দেহে এই বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার পর তিনি এখন সেরে উঠছেন। বার্ড ফ্লুর অনেক ধরন রয়েছে। হাঁস-মুরগি নিয়ে যাদের কারবার তাদের মাঝেমধ্যে এই ফ্লু হয়ে থাকে। বেইজিংয়ের জাতীয় স্বাস্থ্য কমিশন গত মঙ্গলবার জানিয়েছে, ঝিনজিয়াং শহরের ওই বাসিন্দা গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর এক মাস পর তাঁর দেহে H10N3-এর সংক্রমণ ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন