
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দিরের সাধুকে আটক করা হয়েছে। ধর্ষণের মামলার আসামি হওয়ার পর দেড় বছরের বেশি সময় ধরে নিজেকে ‘সাধু’ পরিচয় দিয়ে আসছিল ওই ধর্ষক। অবশেষে ধরা পড়েছে ওই আসামি। ভারতের ওই মন্দির থেকে সম্প্রতি ৫০ বছর বয়সী ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ধর্ষকের নাম সত্যেন্দ্র শুক্ল। সে মধ্যপ্রদেশের সভাপুর থানার একটি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের মার্চে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই তিনি পলাতক। সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালো জাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল ওই ব্যক্তি। মামলা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।