News71.com
 International
 04 Jun 21, 08:56 PM
 295           
 0
 04 Jun 21, 08:56 PM

১৩ জুন ব্রিটিশ রানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত।।

১৩ জুন ব্রিটিশ রানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সাক্ষাৎ হতে চলেছে। চলতি বছরের ১৩ জুন যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে তাদের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

 

বাকিংহ্যাম প্যালেস থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলো নিয়ে গড়া জোট জি-৭-এর আসন্ন সম্মেলন। সে উপলক্ষে যুক্তরাজ্য সফর করবেন জো বাইডেন ও তার স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বড় কোনো সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন জো বাইডেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন