News71.com
 International
 04 Jun 21, 08:58 PM
 281           
 0
 04 Jun 21, 08:58 PM

বছরের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন।।

বছরের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ শিগগিরই হতে যাচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। জানা গেছে, চলতি বছরের ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। এ সময় কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের ফলে আকাশের কোলে সৌন্দর্য বিচ্ছুরিত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

আগুনের বলয় দেখা যাবে রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে। জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। আর তা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন