News71.com
 International
 04 Jun 21, 09:02 PM
 280           
 0
 04 Jun 21, 09:02 PM

আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে নিহত ৮।।

আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে নিহত ৮।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি মিনিবাসে পৃথক বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ জুন) এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুরদিকে দুটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন।

 

পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে, যারা ঘন ঘন জঙ্গি হামলার শিকার হয়।ওই বিস্ফোরণে চারজন নিহত এবং সমান সংখ্যক মানুষ আহত হন।ঘণ্টাখানেক পর কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে জানান ফেরদৌস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন