News71.com
 International
 04 Jun 21, 09:03 PM
 285           
 0
 04 Jun 21, 09:03 PM

রাশিয়ার পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।। জাপান

রাশিয়ার পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।। জাপান

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার হাতে আটক হওয়া মাছ ধরার জাহাজ ও ক্রু সদস্যদের ‘অবিলম্বে’ মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাপান। বৃহস্পতিবার (৩ জুন) জাপান এ আহ্বান জানিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়েদো জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো বলেছেন, এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে জাপান সরকার। এটা মোটেই ‘গ্রহণযোগ্য নয়’।

 

গত শুক্রবার (২৮ মে) নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে মাছ শিকার করছে এমন দাবি করে রাশিয়া, জাপানের মাছ ধরার একটি জাহাজ আটক করে।তবে রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে জাপান। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাহাজটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে মাছ ধরছিল। আটককৃত জাহাজটি শাখালিন দ্বীপের বন্দর নগরী কর্সাকভে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন