News71.com
 International
 04 Jun 21, 09:12 PM
 282           
 0
 04 Jun 21, 09:12 PM

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার ঐক্য সরকার।।

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার ঐক্য সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সুচির দল ক্ষমতায় আসার পর মিয়ানমার থেকে শুরু হয় রোহিঙ্গা নিধনযজ্ঞ। বাংলাদেশসহ আশপাশের বেশ কয়েকটি দেশে পালিয়ে যায় এসব সংখ্যালঘু মুসলিমরা। তবে ক্ষমতায় থাকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির কয়েকজন নেতাসহ সামরিক বাহিনীর হাতে দলের চেয়ারপারসন অং সান সু চি আটক হওয়ার পর রোহিঙ্গাদের উদ্দেশ করে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে একটি দল বলছে, সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হবে।

 

গতকাল বৃহস্পতিবার টুইটারে দলটির পক্ষে রাতে তিন পাতার একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। ওই বিবৃতিতে মিয়ানমারে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে দেশে বা বিশ্বের যেকোনো স্থানে জন্ম নেওয়া মিয়ানমার নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দানের অঙ্গীকার করেছে এনইউজি। তাই, রোহিঙ্গা সংখ্যালঘুদের ভবিষ্যত গণতান্ত্রিক মিয়ানমারে নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব এবং প্রত্যাবাসন প্রতিশ্রুতি দিয়ে জান্তা উৎখাতের সহায়তা করার আহ্বান দেশটির ছায়া সরকার এনইউজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন