News71.com
 International
 04 Jun 21, 09:12 PM
 323           
 0
 04 Jun 21, 09:12 PM

চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ রেল কর্মী নিহত।।

চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ রেল কর্মী নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ট্রেন দুর্ঘটনায় নয়জন রেলওয়ের কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার ভোররাত ৫টার দিকে গানসু প্রদেশের জিনচ্যাং শহরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে উড়ুমকি থেকে হ্যাংজু যাচ্ছিল ট্রেনটি। রেললাইনের সংস্কার কাজ চলার মধ্যেই হঠাৎ ট্রেন চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় মেডিকেল ও জরুরি সেবা টিম কাজ করছে। তবে, দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

 

চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন বলেছেন,‘কর্মীরা রেললাইনের সংস্কার কাজ করছিল সেই কথা ট্রেনচালকের অবশ্যই জানার কথা। তাহলে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? নয়টি প্রাণ চলে গেল!' আরেকজন জবাবদিহিতার দাবি জানিয়ে বলেন, এর জন্য দায়ী কে? তিনি কি করছিলেন?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন