News71.com
 International
 05 Jun 21, 12:40 PM
 385           
 0
 05 Jun 21, 12:40 PM

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী প্রধানের পদত্যাগ।।

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী প্রধানের পদত্যাগ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন নিপীড়নের শিকার নারীর আত্মহত্যার ঘটনায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান লি সিয়ং-ইয়ং পদত্যাগ করেছেন। এ ঘটনায় ক্ষমা চেয়ে শুক্রবার (৪ জুন) পদত্যাগ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এক নারী মাস্টার সার্জেন্টকে একই পদমর্যাদার এক পুরুষ সহকর্মী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠে। কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

 

এরপর শুক্রবার এর জেরে পদত্যাগ করলেন দেশটির বিমান বাহিনীর প্রধান। এছাড়া দায়ী বিমান বাহিনীর মাস্টার সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। লি সিয়ং-ইয়ংয়ের পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। গত সেপ্টেস্বরে তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে লি সিয়ং-ইয়ং বলেন, জনগণের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং নিহত নারী ও তার পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। এ ঘটনায় নিজের দায়বদ্ধতা স্বীকার করে পদত্যাগ করলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন