News71.com
 International
 05 Jun 21, 12:42 PM
 419           
 0
 05 Jun 21, 12:42 PM

করোনা কেড়ে নিল আরো ১০ হাজারের বেশি মানুষের প্রাণ।।

করোনা কেড়ে নিল আরো ১০ হাজারের বেশি মানুষের প্রাণ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনার তাণ্ডব থামছেই না। মাঝে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও গত টানা চার দিন ধরে আবারো ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চতুর্থ দিনের মতো এ ভাইরাস কেড়ে নিয়েছে আরো ১০ হাজারের বেশি প্রাণ। এ নিয়ে মোট প্রাণহানি ৩৭ লাখ ২৭ হাজার ছাড়ালো।

 

ব্রাজিলে ১ হাজার ২০০ এর কাছাকাছি মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ৪ লাখ ৭১ হাজারের কাছাকাছি। লাতিন দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে আরো ৩৮ হাজারের মতো। যুক্তরাষ্ট্রে ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু। শুক্রবারও (৪ জুন) ৫১৭ জন মারা গেছে করোনায়। তবে টিকাদান কর্মসূচি বাড়ায় বেশিরভাগ রাজ্যেই নিয়ন্ত্রণে এসেছে ভাইরাসের বিস্তার। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫৩৮ জন। দুই লাতিন দেশেই নতুনভাবে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি। গোটা বিশ্বে একদিনে আরো ৪ লাখ ১৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন