News71.com
 International
 06 Jun 21, 10:08 PM
 255           
 0
 06 Jun 21, 10:08 PM

করোনায় বিশ্বে মানুষের মৃত্যুর হার কমছে।।

করোনায় বিশ্বে মানুষের মৃত্যুর হার কমছে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা নেমে এসেছে ৩ লাখ ৯২ হাজারে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৩৫ হাজার। রোববার (৬ জুন) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ হাজার মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৭৬৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ২৪ হাজার কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন