
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের জেরে ভারতে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় তা ছিল ৩ হাজার ৩৮০। যদিও বৃহস্পতি এবং শুক্রবার মৃত্যু হয়েছিল যথাক্রমে ২ হাজার ৭১৩ এবং ২ হাজার ৮৮৭। দেশটির দৈনিক মৃত্যুর চার ভাগের তিন ভাগই হচ্ছে মাত্র ৬টি রাজ্য থেকে এবং অর্ধেকের বেশি হচ্ছে মাত্র ৩ টি রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৭ জনের। কর্নাটকে তা ৩৬৪ এবং তামিলনাড়ুতে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ শনিবার দৈনিক মৃত্যুর প্রায় ৬৫ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্নাটক থেকে। মৃত্যুর নিরিখে এই তিনটি রাজ্যের পিছনেই কেরল, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।