News71.com
 International
 06 Jun 21, 10:15 PM
 353           
 0
 06 Jun 21, 10:15 PM

করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ১৩৯৪ চিকিৎসক।।

করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ১৩৯৪ চিকিৎসক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনার তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এ ভাইরাসের ছোবলে বিভিন্ন দেশের মতো ভারতেও বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ।  বর্তমানে দেশটিতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ঢেউয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৪৬ জন চিকিৎসক।  শনিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারত জুড়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৪ জন চিকিৎসকের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন