News71.com
 International
 06 Jun 21, 10:24 PM
 339           
 0
 06 Jun 21, 10:24 PM

দুবাইয়ে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন।।

দুবাইয়ে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আরব আমিরাতের দুবাই শহরের একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই গুদামে রাখা রাসায়নিক থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে। দুবাইয়ের আল কুজ বাণিজ্যিক এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে প্রচুর দাহ্য পদার্থ রাখা হয়েছিল। 

 

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কীনা সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ওই গুদাম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ১১টা ৯ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর পরই সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন