News71.com
 International
 07 Jun 21, 01:17 PM
 344           
 0
 07 Jun 21, 01:17 PM

বিতর্কিত 'ধর্মগুরু' রাম রহিম করোনা আক্রান্ত।।

বিতর্কিত 'ধর্মগুরু'  রাম রহিম করোনা আক্রান্ত।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিতর্কিত হিন্দু ধর্মগুরু গুরমিত রাম রহিম করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল রবিবার তাকে হরিয়ানার সুনারিয়া জেল থেকে গুরুগ্রামের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

জানা গেছে, সেখানে তার করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের করোনা ওয়ার্ডে আছেন ৫৩ বছর বয়সী কারাবন্দি রাম রহিম। ডেরা সচ্চা সৌদা নামের বিতর্কিত একটি ধর্মীয় সংগঠনের প্রধান এই রাম রহিম। হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ার পর ২০ বছরের জেল হয়েছে তার। জানা গেছে, তিন দিন আগে পেটে ব্যথা শুরু হয় রাম রহিমের। পরে তাকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ নিয়ে গিয়ে কয়েকটি পরীক্ষা করানো হয়। যদিও করোনা পরীক্ষা করতে রাজি হচ্ছিলেন না তিনি। পরে গতকাল তার করোনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন