News71.com
 International
 07 Jun 21, 01:18 PM
 353           
 0
 07 Jun 21, 01:18 PM

হ্যারি-মেগানের ঘরে এলো দ্বিতীয় সন্তান লিলি।।

হ্যারি-মেগানের ঘরে এলো দ্বিতীয় সন্তান লিলি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেলের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কন্যা শিশুর জন্ম দিয়েছেন মেগান মারকেল। জানা গেছে, তাদের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। 

 

এক বিবৃতিতে হ্যারি-মেগান জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে তাদের কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকালে তাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। বর্তমানে মা ও সন্তান ভালো আছে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্স হ্যারি ও মেগান মারকেল। ২০১৯ সালের মে মাসে পুত্র সন্তানের জন্ম দেন মেগান। তাদের সেই ছেলের নাম আর্চি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন