News71.com
 International
 08 Jun 21, 05:49 PM
 293           
 0
 08 Jun 21, 05:49 PM

বিদেশি চাকরি ছেড়ে উদ্যোক্তা, বছরে আয় ৪৪ কোটি টাকা।।

বিদেশি চাকরি ছেড়ে উদ্যোক্তা, বছরে আয় ৪৪ কোটি টাকা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আইআইটি খড়গপুর থেকে পাস করা প্রকৌশলি কিশোর ইন্দুকুরি। ঝুলিতে রয়েছে বিদেশি উচ্চ শিক্ষার ডিগ্রিও। যুক্তরাষ্ট্রের নামকরা সংস্থায় চাকরি করতেন। কিন্তু সেই চাকরিতেও মন বসছিল না। অবশেষে চাকরি ছেড়ে গরু কিনে দুধ বেচে উপার্জন শুরু করেন তিনি।যুক্তরাষ্ট্রের লোভনীয় চাকরি ছেড়ে শেষে তিনি গরু কিনে দুধ বেচে উপার্জন করছেন! কথাটা শুনতে বড় অদ্ভুত লাগলেও তার দূরদৃষ্টিকে হেলাফেলা করা যায় না।

 

দুধ বিক্রি করে আজ তার বছরে আয় ৪৪ কোটি টাকা! কিশোরের জন্ম হায়দরাবাদে। ছোটবেলা সেখানেই কেটেছে তার। তারপর আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে চলে যান যুক্তরাষ্ট্র। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতকোত্তর এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৫ সালেই এরিয়া কো-অর্ডিনেটর এবং সিনিয়র প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ইনটেল সংস্থায় কাজে যোগ দেন। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই সংস্থায় কাজ করেছেন তিনি। কিন্তু ভালো বেতনের এই চাকরিতে কিছুতেই মন বসাতে পারছিলেন না।

 

২০১২ সালে চাকরি ছেড়ে দিয়ে ভারতে ফিরে আসেন। কিশোর তখনো জানতেন না ভারতে ফিরে ঠিক কী করতে চলেছেন। হায়দরাবাদে ফেরার পর একটি বিষয় কিশোরের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে গরুর খাঁটি দুধের খুব আকাল। সেই থেকেই দুধের ব্যবসা করার মনস্থির করে ফেলেন তিনি। একজন বিদেশি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার গরু কিনে দুধ বেচবেন, তা জানতে পেরে পাড়া-প্রতিবেশীরা ঠাট্টা করতে শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন