News71.com
 International
 08 Jun 21, 05:50 PM
 270           
 0
 08 Jun 21, 05:50 PM

সুদানে আরব ও আফ্রিকানদের মধ্যে সংঘর্ষে নিহত ৩৬।।

সুদানে আরব ও আফ্রিকানদের মধ্যে সংঘর্ষে নিহত ৩৬।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের দক্ষিণ দারফুরে আরব ও আফ্রিকান উপজাতিদের মধ্যকার সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩২ জন। স্থানীয় সময় গতকাল রবিবার উম দাফুক অঞ্চলে আবর উপজাতি তাইশা ও আফ্রিকান নৃগোষ্ঠী ফাল্লাতা উপজাতির মধ্যকার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করেছে সুদান সরকার। উম দাফুক অঞ্চলের বাসিন্দা ঈশা ওমর বলেন, সংঘর্ষের সময় হামলাকারীরা ভারী অস্ত্রের ব্যবহার করেছে।

 

চলতি বছর দারফু অঞ্চলে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এপ্রিলে মাসালিত উপজাতি ও আরবদের মধ্যেকার সংঘর্ষে কমপক্ষে ১৩২ জন নিহত হন। জানুয়ারি মাসে আরব ও আফ্রিকান উপজাতিদের সংঘর্ষে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান। সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশারের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ। দেশব্যাপী আন্দোলনের প্রভাব পড়েছে দারফুর অঞ্চলেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন