News71.com
 International
 08 Jun 21, 05:51 PM
 276           
 0
 08 Jun 21, 05:51 PM

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১।।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে ঠেকেছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরো শতাধিক মানুষ আহত রয়েছে। ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

 

ঘোটকি জেলার এসএসপি উমর তোফায়েল বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। গত রাতে আরো ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে আগের ৪০ জনের সঙ্গে পরের ১১ জন যোগ হয়ে মৃতের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। জানা গেছেম দুর্ঘটনায় মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষের ভেতরে এখননো ১৫ থেকে ২০ জন আটকে আছেন। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন