News71.com
 International
 08 Jun 21, 05:52 PM
 312           
 0
 08 Jun 21, 05:52 PM

ভারতের পশ্চিমবঙ্গে একদিনে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু।।

ভারতের পশ্চিমবঙ্গে একদিনে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সেটা আসতে এখনো কিছু দিন বাকি রয়েছে। কিন্তু এরই মধ্যে প্রায় প্রতিদিন বিকেলের পর থেকে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। 

 

সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রপাত ও বৃষ্টি হয়। সে কারণে এই মেঘকে বজ্রগর্ভ মেঘও বলা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে এই বজ্রগর্ভ মেঘের পরিমাণ বেড়েছে।বিশেষজ্ঞরা বলছেন, তার একটা অন্যতম কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলেও এমন হচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে দূষণ। দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে একদিনে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন