News71.com
 International
 08 Jun 21, 06:28 PM
 302           
 0
 08 Jun 21, 06:28 PM

১৪ বছরের জেল হতে পারে সু চির।।

১৪ বছরের জেল হতে পারে সু চির।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খিন মং জাও।

 

সু চির বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের গুরতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগেও মামলা করা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ৭৫ বছর বয়সী সু চিকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এদিন রাজধানী নাইপিদোতে গৃহবন্দি সু চির সঙ্গে সাক্ষাতের আইনজীবী খিন মং জাও বলেন, আগামী ১৪ ও ১৫ জুন তার বিরুদ্ধে আনিত সব মামলার বিচার কাজ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন