
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সরকারি ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। ব্রিটিশ সরকারি সাইট গভ.ইউকে ও ডাউন। বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে।
এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে। ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: "এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।" প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে। ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।