
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করলে ইরান অঞ্চলটি দখল করে নেবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। সম্প্রতি ‘ফ্রেন্ডস অব ইলহানে’ ইসরায়েলের আমেরিকান বন্ধুদের কাছে সাবেক মোসাদ প্রধান এ আশঙ্কা প্রকাশ করেন। ইসরাইলকে যারা প্রচুর অর্থ দিয়ে সহায়তা করে তাদের নিয়ে ‘ফ্রেন্ডস অব ইলহান’ গঠিত।
মোসাদের সাবেক প্রধানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের কাছে নরম হচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরবে আশঙ্কা করেই এ মন্তব্য করেছেন তিনি। এছাড়া, ইরাকের মার্কিন ঘাঁটি থেকে সৈন্যসংখ্যা কমিয়ে আনা নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন ইয়োসি কোহেন। সর্বশেষ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে উন্নত অস্ত্র সরবরাহ করেছে মন্তব্য করে ইয়োসি কোহেন বলেন, যারাই ইসরায়েলের বিপক্ষে তাদেরকেই ইরান সমর্থন দেয়।