News71.com
 International
 08 Jun 21, 11:34 PM
 319           
 0
 08 Jun 21, 11:34 PM

আল-কুদস শহরে ইসরায়েলের প্যারেড বাতিল।।

আল-কুদস শহরে ইসরায়েলের প্যারেড বাতিল।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকিতে পবিত্র আল-কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েল। আগামী বৃহস্পতিবার (১০ জুন) কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল দেশটির উগ্র ডানপন্থী গোষ্ঠী। সোমবার (৭ জুন) ইসরায়েলি পুলিশ তা বাতিল করেছে। 

 

বিবৃতিতে পুলিশ বলেছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না। এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে পতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে। এরপরই ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসরায়েলি পুলিশের প্রতি পতাকা মিছিল করার অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন