
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। সোমবার (৭ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, দেশের ২৮টি রাজ্যে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা ২৮ হাজার ২৫২ জনের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্ত করেছি। তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মধ্যে ২৪ হাজার ৩৭০ জনের (৮৬ শতাংশ) করোনা সংক্রমিত হওয়ার রেকর্ড আছে। এছাড়া ৬২ দশমিক ৩ শতাংশ বা ১৭ হাজার ৬০১ জনের ডায়াবেটিস।