News71.com
 International
 09 Jun 21, 10:51 PM
 296           
 0
 09 Jun 21, 10:51 PM

কারাগারে ইসরায়েলি গোয়েন্দার রহস্যজনক মৃত্যু।।

কারাগারে ইসরায়েলি গোয়েন্দার রহস্যজনক মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সামরিক কারাগারে এক গোয়েন্দা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। পার্সটুডের খবরে বলা হয়েছে, এ ঘটনায় পরিবারের লোকজনকের অভিযোগ কোনো তথ্য জানাচ্ছে না ইসরায়েলের কর্তৃপক্ষ।

 

এতে নিহতের পরিবারের লোকজন ইসরায়েলি সরকারের ওপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। নিহত কর্মকর্তার পরিবারের দাবি, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া তার সমস্ত পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে। ইসরায়েলের পত্রিকা হারেৎজ জানিয়েছে, কারাগারে নিহত একজন কর্মকর্তার লাশ উধাও করে দেয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে সেনাবাহিনীর আচরণে একথা মনে হচ্ছে যেন তারা অনেক কিছু গোপন করতে চাইছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন