News71.com
 International
 10 Jun 21, 06:20 PM
 291           
 0
 10 Jun 21, 06:20 PM

মিয়ানমারে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু।।

মিয়ানমারে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক একটি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পত্রিকার এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান দুর্ঘটনায় আরো অন্তত চার জন আহত হয়েছেন। জানা গেছে, ওই বিমানে মোট ১৬ জন যাত্রী ছিল। মিয়ানমারের মান্দালয় শহরে বিমানটি বিধ্বস্ত হয়। তাতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন