News71.com
 International
 10 Jun 21, 06:21 PM
 301           
 0
 10 Jun 21, 06:21 PM

ডেঙ্গু জ্বর ৭৭ শতাংশ কমিয়ে আনার পদ্ধতি আবিষ্কার।।

ডেঙ্গু জ্বর ৭৭ শতাংশ কমিয়ে আনার পদ্ধতি আবিষ্কার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিজ্ঞানীরা বলছেন, ডেঙ্গু জীবাণুবাহী মশার ওপর পরিচালিত 'যুগান্তকারী' এক গবেষণায় তারা দেখতে পেয়েছেন, ডেঙ্গু জ্বরের ঘটনা অন্তত ৭৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব। আর গবেষণায় তারা একটি 'অলৌকিক' ব্যাকটেরিয়ায় আক্রান্ত মশা ব্যবহার করে দেখেছেন যে এটি সেই মশার ডেঙ্গুর বিস্তার করার সক্ষমতা কমিয়ে দিতে পারে।

 

পরীক্ষাটি করা হয়েছে ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা শহরে এবং ডেঙ্গু ভাইরাসের প্রকোপ কমানোর আশায় এখন এটি সম্প্রসারণ করা হচ্ছে। দি ওয়ার্ল্ড মসকিউটো প্রগ্রাম টিম বলছে, এটাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাসের বিষয়ে একটি সমাধান নিয়ে আসতে পারে। ৫০ বছর আগে ডেঙ্গুর বিষয়ে শোনা লোকের সংখ্যা ছিল হাতেগোনা, কিন্তু পরে এটি ধীরগতিতে এগিয়ে চলা মহামারিতে রূপ নেয় এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও নাটকীয়ভাবে বেড়েছে। ১৯৭০ সাল পর্যন্ত মাত্র ৯টি দেশে ডেঙ্গু ছড়িয়েছিল; কিন্তু এখন বছরে প্রায় ৪০ কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন