
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৪টা পর্যন্ত মাত্র একদিনে দেশটিতে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের কারনে একদিনে এর আগে এতো মৃত্যু দেখেনি ভারত। এ সময়ে নতুন করে ৯৩ হাজার ৮৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ১৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ১২৭ জন।