News71.com
 International
 13 Jun 21, 06:45 PM
 335           
 0
 13 Jun 21, 06:45 PM

ভারতে একদিনে ৩৩০৩ জনের মৃত্যু।। শনাক্ত ৮০৮৩৪

ভারতে একদিনে ৩৩০৩ জনের মৃত্যু।। শনাক্ত ৮০৮৩৪

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৩০৩ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। রোববার (১৩ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ৮৩৪ জন শনাক্ত হয়েছে। গত কয়েক দিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে। একই সময় মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন