News71.com
 International
 19 Jun 21, 07:57 PM
 332           
 0
 19 Jun 21, 07:57 PM

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জয় পেলেন রায়িসি॥

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জয় পেলেন রায়িসি॥

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।  নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশটির যে কোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জানা গেছে, এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। এর ওপর ভিত্তি করেই ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন। কাস্ট হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন